বিশ্ব মাদক বিরোধী দিবসে্রর তৃণমূলের সতনতা মূলক প্রচার
দি নিউজ লায়ন ; ২৬ শে জুন অর্থাৎ শনিবার বিশ্ব মাদক বিরোধী দিবস,আর মাদক বিরোধী দিবস উপলক্ষে সারা জেলার পাশাপাশি ব্লক গুলিতে পালন করা হয় মাদক বিরোধী দিবস।শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও টিম অভিষেকের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক প্রচার করা হয় চন্দ্রকোনারোড এলাকায়।
এই দিন ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ থেকে গোটা চন্দ্রকোনারোড এলাকা পরিক্রমা করেএই সচেতনামূলক প্রচার মিছিল।এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা টিম অভিষেকের অন্যতম সদস্য সাগর মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন সুশান্ত সিংহ সহ অন্যান্য যুব তৃণমূল ও টিম অভিষেকের সদস্যরা।গড়বেতা তিন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল বলেন এলাকার যুব সমাজকে সচেতন করতে এবং মাদক জাতীয় জিনিসকে বর্জন করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস।

Post a Comment